অধিকাংশ নাগরিকের জন্যই রাজধানী ঢাকা এখন যন্ত্রণা ও ভোগান্তির এক নগরে রূপ নিয়েছে। স্বল্পসংখ্যক বিত্তবান ছাড়া সাধারণ মানুষের জন্য এখানে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। আবাসন, যোগাযোগ, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কর্মস্থল, পরিবেশ ও বিনোদনসহ প্রতিটি ক্ষেত্রে এ সংকট দৃশ্যমান। এই কঠিন অবস্থাকে সহজ করে যন্ত্রণা থেকে আনন্দের নগরে উত্তরণের লক্ষ্য নিয়ে ২০৩৬ সালের ভবিষ্যৎ ঢাকার এক সুষম রূপরেখা উপস্থাপন করেছেন স্থপতি ও নগর–পরিকল্পনাকারী সাইফ উল হক।

উন্নত ও সুষম আবাসনব্যবস্থার পরিকল্পনায় প্রতিটি নাগরিকের জন্য ন্যূনতম মানসম্পন্ন বাসস্থানের কথা বলা হয়েছে, যেখানে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের সুযোগ থাকায় যন্ত্র ও কৃত্রিম উৎসের ওপর নির্ভরশীলতা কম থাকবে। বিভিন্ন আকারের পরিবারের উপযোগী এসব বাসস্থানে থাকবে উন্মুক্ত স্থান। কর্মজীবী দম্পতিদের সুবিধার্থে শিশুদের জন্য দিবাযত্ন কেন্দ্র এবং বয়স্কদের জন্য আড্ডা, খেলাধুলা বা বাগান করার সুনির্দিষ্ট কেন্দ্র থাকবে। ঢাকার উদ্ভাবিত এই আবাসন মডেল আন্তর্জাতিকভাবেও প্রশংসিত ও গৃহীত হওয়ার সম্ভাবনা রাখে।

কর্মসংস্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিন্যাসে বলা হয়েছে, রাজধানীতে মূলত সেবামূলক কাজের প্রাধান্য থাকবে এবং ক্ষতিকর দূষণকারী কোনো কারখানা থাকবে না। উৎপাদনমুখী প্রতিষ্ঠান থাকলেও তা যাতে প্রতিবেশীদের ভোগান্তির কারণ না হয়, সে বিষয়ে মালিকেরা সচেতন থাকবেন। কর্মস্থলগুলো মিশ্র ব্যবহার অঞ্চলে ও গণপরিবহন রুটের কাছাকাছি বা হাঁটার দূরত্বে গড়ে উঠবে। একই সঙ্গে প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলো আবাসিক এলাকার একেবারেই কাছে এবং মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো নিয়মতান্ত্রিক দূরত্বে সহজ যাতায়াতসুবিধাসহ গড়ে তোলার কথা বলা হয়েছে, যেখানে নিরাপত্তা ও নির্ধারিত মান বজায় থাকবে।

স্বাস্থ্যসেবার ক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো থাকবে আবাসিক এলাকার কাছাকাছি। বিশেষায়িত হাসপাতালগুলো নিরিবিলি স্থানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এমনভাবে তৈরি হবে যেন সেগুলো স্বয়ংসম্পূর্ণ থাকে। ফলে রোগীদের এক হাসপাতাল থেকে অন্য স্থানে দৌড়াদৌড়ি করতে হবে না। নগরের স্বাস্থ্য কর্তৃপক্ষ এসব বিষয় যাচাই-বাছাইয়ের পরেই কেবল হাসপাতাল পরিচালনার অনুমোদন দেবে। পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য সব বয়সের মানুষের উপযোগী খেলার মাঠ, ব্যায়ামাগার, ইনডোর গেমস, পার্ক, লেক ও নদীর পাড়ে বসার ব্যবস্থা এবং নাটক, সংগীত ও চারু-কারুকলা প্রদর্শনীর জন্য দৃষ্টিনন্দনা অবকাঠামো থাকবে।

পরিবহন ও যোগাযোগব্যবস্থায় মূলত সড়কনির্ভর কাঠামোর পাশাপাশি সড়ক ও ফুটপাত নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হবে। ব্যস্ত সড়কের কাজ ছুটির দিনে করে আগে থেকেই তা নগরবাসীকে জানানো হবে। মোড়গুলো সুপরিকল্পিত হওয়ায় যানজট ও জনজট থাকবে না, আর ট্রাফিক আইন ভঙ্গকারীদের ডিজিটাল প্রযুক্তিতে শনাক্ত করে শাস্তি দেওয়া হবে। প্রধান গণপরিবহন হবে সৌরবিদ্যুৎ–চালিত বাস, যার টার্মিনালে থাকবে সৌর চার্জিং স্টেশন। বাসস্টপগুলো রোদ-বৃষ্টি থেকে সুরক্ষাসহ নারী, শিশু, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য সহায়ক হবে। সঙ্গে থাকবে মেট্রোরেল, বৈদ্যুতিক প্যারাট্রানজিট এবং নদীপথের গণ–নৌপরিবহনব্যবস্থা, যা একে অপরের সঙ্গে সমন্বিত থাকবে। এই সহজ ও আরামদায়ক ব্যবস্থার ফলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার বহুগুণে কমে আসবে।

বিদ্যুৎ, সুপেয় পানি, বর্জ্য ও পয়োনিষ্কাশন, ইন্টারনেটসহ সব সরকারি ও বেসরকারি সেবা নগর প্রশাসনের প্রত্যক্ষ পরিচালনা বা তত্ত্বাবধানে একটি সমন্বিত ব্যবস্থার অধীনে পরিচালিত হবে। ইমারতের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন ও সমন্বিত গ্রিড ব্যবস্থার মাধ্যমে চিরাচরিত জ্বালানি তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমানো সম্ভব। জননিরাপত্তায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দপ্তরের অধীন সিসিটিভি নেটওয়ার্ক ও বিভিন্ন সংস্থার সমন্বিত নজরদারিতে ঢাকা একটি নিরাপদ নগর হিসেবে গড়ে উঠবে, যেখানে নারী-পুরুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।

নগরের উন্মুক্ত স্থান, ঐতিহাসিক স্থাপনা, উপাসনালয় ও গুরুত্বপূর্ণ ভবনের আশপাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা সংরক্ষণের নিয়ম থাকবে, যেখানে বিনা প্রয়োজনে ভবন নির্মাণ নিষিদ্ধ। গঙ্গা-পদ্মা ও ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদ-নদী এবং বিভিন্ন খাল-বিল দূষণমুক্ত হয়ে স্বচ্ছ পানি ও জলজ প্রাণবৈচিত্র্যে ভরপুর থাকবে। একই সঙ্গে শব্দ, বায়ু ও পানিদূষণের বিরুদ্ধে নগর কর্তৃপক্ষের কঠোর তদারকি ও জিরো টলারেন্স নীতির কারণে হর্ন, কালো ধোঁয়া, উচ্চ শব্দের মাইক কিংবা উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলা বন্ধ হবে।

এই পুরো নগর রূপায়ণ, উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে একটি একক কেন্দ্রীয় প্রতিষ্ঠান—‘বৃহত্তর ঢাকা নগর প্রশাসন’। পুরো ঢাকাকে কেন্দ্রীয়, উত্তর, পূর্ব, দক্ষিণ ও পশ্চিম—এই পাঁচটি অঞ্চলে ভাগ করা হবে। দেশ-বিদেশের সেরা স্থপতি, নগর ও অঞ্চল–পরিকল্পনাবিদ এবং প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত অভিজ্ঞ টিমের পরিকল্পনায় এবং নির্বাচিত জনপ্রতিনিধি ও বিভিন্ন নাগরিক সংগঠনের সমন্বয়ে গঠিত পরিষদের ব্যবস্থাপনায় বাস্তবায়িত হবে বাসযোগ্য এই ঢাকার স্বপ্ন।

এই উদ্দেশ্য মাথায় রেখেই আমি ২০৩৫ সালের ঢাকা নিয়ে কল্পনা করেছি।.আবাসন ঢাকায় বসবাসরত সবাই ন্যূনতম মানসম্পন্ন আবাসনে বাস করে।