রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, কৃষ্ণসাগরে জাহাজে ড্রোন হামলা এবং দেশের চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে আজ রোববার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে বুলগেরিয়া। এবারের নির্বাচনে রাশিয়ার সঙ্গে সম্পর্ক এবং ইউক্রেনকে সমর্থনের বিষয়টি ভোটারদের মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রার্থীদের রাজনৈতিক অবস্থান ঘিরে দেশটির ভোটারদের মধ্যে স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে।

নির্বাচনে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লড়াইয়ের মূল কেন্দ্রে রয়েছেন পশ্চিমাপন্থি অবস্থানের প্রার্থী আন্দ্রে গিউরভ এবং সাবেক প্রেসিডেন্ট রুমেন রাদেভের সমর্থন পাওয়া ইলিয়ানা ইয়োতোভা। জনমত জরিপ অনুযায়ী, এই দুই প্রার্থীই এগিয়ে রয়েছেন। একটি জরিপের তথ্যমতে, ইলিয়ানা ইয়োতোভার প্রতি ৪১ শতাংশ এবং আন্দ্রে গিউরভের প্রতি ২৮ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। তবে কোনো প্রার্থীই প্রথম দফায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।