চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল বের করার সময় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন-চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা পশ্চিম পাড়া এলাকার রুহুল কাদের এর ছেলে মো. বাবুল হোসেন (১৭),পশ্চিম করাইয়াঘোনা এলাকার মৃত দুদু মিয়ার ছেলে আরফাত নোমান (১৮) এবং কারাইয়াঘোনা খন্দকার পাড়া এলাকার ফরিদ আলম এর ছেলে বাবু মিয়া (১৭)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে চকরিয়া উপজেলা যুবলীগের সদস্য এনামুল হক মঞ্জু, চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল সিফাত এবং কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরমান মাহমুদ রুবেলের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী কাহারিয়াঘোনা এলাকায় জড়ো হন। পরবর্তীতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঘোষিত দেশব্যাপী ধর্মঘট কর্মসূচির সমর্থনে তারা ওই এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে মিছিলের খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করতে সক্ষম হয়। তবে মিছিলের নেতৃত্বদানকারী নেতাসহ অন্যরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল থেকে তিনজনকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পলাতকদের গ্রেপ্তারে অভিযান ও এলাকায় পুলিশের নজরদারি অব্যাহত রয়েছেl