দি ক্রাইম বিডি

শিরোনামঃ

খুলনায় প্রকাশ্যে গুলি, আহত শিক্ষা অফিসের হিসাবরক্ষক || মহেশখালীতে আরও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার || জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংসদ সচিবালয়ে বিশেষ দোয়া || সরকারি অফিসে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: কর্মকর্তাদের প্রধানমন্ত্রী || সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন: আমীর ফখরুল, সেক্রেটারি শাহজাহান || সিআইডি কার্যালয় ও পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ || সংসদে গঙ্গা চুক্তি ও মাতারবাড়ী নিয়ে সরব হবে জামায়াত || জার্মান পার্লামেন্টের সামনে ফিলিস্তিনি পতাকা উত্তোলন, গ্রেপ্তার ৩ || কালীগঞ্জে রফিজ উদ্দিন সাকি মিয়ার ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত || পুলিশের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা || ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর সংস্কার কাজ সম্পন্ন, মুন্সীগঞ্জে সমাপনী অনুষ্ঠিত || আমার বই রাজনৈতিক নয়, ব্যক্তিগত জীবনের গল্প: সোনিয়া গান্ধী || মহাদেবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে র‍্যালি ও আলোচনা || ঢাকা মহানগর উত্তর যুবদলের ২ সদস্যের আংশিক কমিটি গঠন || ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: প্রতিরক্ষামন্ত্রী কাটজ || চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতি,ফেল করেও ফলাফল জিপিএ-৫! || মসজিদুল হারামে ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নীহা || কাল বসছে সংসদের চতুর্থ অধিবেশন, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা || জয়পুরহাটে বর্ণিল আলোকসজ্জা ও আতশবাজিতে দীপাবলি উদ্‌যাপন || ঢাবিতে ৬ জায়গায় ককটেল বিস্ফোরণ, আটক ২ ||

খুলনায় প্রকাশ্যে গুলি, আহত শিক্ষা অফিসের হিসাবরক্ষক

খুলনা নগরীর মিয়াপাড়ায় দুর্বৃত্তদের ছোড়া লক্ষ্যভ্রষ্ট গুলিতে রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক মশিউর রহমান আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহেশখালীতে আরও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার

দেশের জ্বালানি সংকট নিরসনে কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আগামী দুই বছরের মধ্যে এগুলোর কাজ দৃশ্যমান হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংসদ সচিবালয়ে বিশেষ দোয়া

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সরকারি অফিসে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

সরকারি কার্যালয়ে এসে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির মুখে না পড়েন, বিসিএস কর্মকর্তাদের তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন: আমীর ফখরুল, সেক্রেটারি শাহজাহান

জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শাখার ২০২৭-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ও শূরা পরিষদ গঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম আমীর এবং মোহাম্মদ শাহজাহান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

সিআইডি কার্যালয় ও পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের ভেতরে এবং পল্লবী থানার ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ধারাবাহিক নাশকতায় আতঙ্ক সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সংসদে গঙ্গা চুক্তি ও মাতারবাড়ী নিয়ে সরব হবে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে গঙ্গা চুক্তি, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প ও জনজীবনের বিভিন্ন সংকট নিয়ে সরকারের কাছে জবাব চাইবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জার্মান পার্লামেন্টের সামনে ফিলিস্তিনি পতাকা উত্তোলন, গ্রেপ্তার ৩

জার্মান পার্লামেন্টের সামনে ফিলিস্তিনি পতাকা তুলে প্রতিবাদ জানিয়েছেন অধিকারকর্মীরা। গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধ নিয়ে জার্মান রাজনীতিকদের নীরবতার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

কালীগঞ্জে রফিজ উদ্দিন সাকি মিয়ার ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত

গাজীপুরের কালীগঞ্জে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক মোতোয়াল্লী আলহাজ মোহাম্মদ রফিজ উদ্দিন (সাকি মিয়া)-এর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।

পুলিশের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া দপদপিয়া ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।

ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর সংস্কার কাজ সম্পন্ন, মুন্সীগঞ্জে সমাপনী অনুষ্ঠিত

চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (মুক্তারপুর সেতু) সংস্কার প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে মুন্সীগঞ্জে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে।