ঢাকার দক্ষিণখানে কানাডা প্রবাসী নারী আফরোজা হত্যা মামলায় স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সরওয়ার আলম এই আদেশ প্রদান করেন। চার্জ গঠনের পর আদালত আগামী ১৪ ডিসেম্বর এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন নিহত আফরোজার স্বামী আশরাফুল, শ্বশুর শামছুদ্দিন আহমেদ, দেবর সজীব আলম, সজীবের স্ত্রী তাহমিনা বাশার এবং খালা শাশুড়ি আইনজীবী পান্না চৌধুরী। অভিযুক্তদের মধ্যে আশরাফুল বর্তমানে কারাগারে রয়েছেন এবং শুনানির সময় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর চার আসামি জামিনে মুক্ত থেকে আদালতে উপস্থিত ছিলেন।

আসামিপক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলমসহ বেশ কয়েকজন আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। অন্যদিকে, বাদীপক্ষে ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ মে দক্ষিণখানের নদ্দায় বটি দিয়ে কুপিয়ে আফরোজাকে হত্যা করা হয়। এই ঘটনায় আফরোজার ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন ২০২৪ সালের ২৪ ডিসেম্বর পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। জানা যায়, স্ত্রীকে হত্যার পর আশরাফুল কানাডায় পাড়ি দিয়েছিলেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি কারাগারে বন্দি রয়েছেন।