রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী প্রাণ হারিয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পর্বতের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ওই দুই নারীর পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হতে থাকা ওই দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।