জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া ভন্ডুল করতে চাইছে।
শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ নামের এক সাবেক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার জুমার নামাজের আগে ভারুয়া বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
রাজধানীর বারিধারার প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যার এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে।
বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে ‘জয় বাংলা’সহ জাতীয় চার নেতার নামে থাকা জাহাজগুলোও রয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকায় মো. নুরুল ইসলাম নামের এক আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
ধর্ম, বর্ণ, কিংবা ভৌগোলিক অবস্থান কোনো বিভাজনের ভিত্তি হতে পারে না উল্লেখ করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, এ দেশের প্রতিটি নাগরিকের মূল পরিচয় তারা বাংলাদেশি।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে পোশাকশিল্পে যে অস্থিরতা চলছে, তার পেছনে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের উসকানি রয়েছে। তিনি দাবি করেন, শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে আগেই সমাধান করা হয়েছে।
এক একক খেলোয়াড়ের জন্য ক্লাবের ক্ষতি করতে রাজি নন রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিও। ভিনিসিয়ুস জুনিয়রের পারফরম্যান্স ও চার ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।
সাভার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বাংলা ট্রিবিউনের সাবেক প্রতিনিধি নাদিম হাসান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
দেশে স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার ঢাকা আইনজীবী সমিতির নবীন সদস্যদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ আহ্বান জানান।