রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন দেখা যায়। আগুন লাগার পরপরই বাসের চালক ও হেলপার সিটগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে নিরাপদে সরিয়ে নেয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে কিছুই জানা যায়নি। এর আগে গতকাল রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল।
Post Views: 20




