রাজধানীর বারিধারা এলাকার প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বারিধারার ‘জে’ ব্লক এলাকায় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পরপরই খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, বাসটি ঘোরানোর সময় কয়েকজন এসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসটি সরিয়ে নিয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও সহকারীকে থানায় নেওয়া হয়েছে। ভাটারা থানার ওসি আরও বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।