রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তায় মধ্যরাতে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে হেলমেট পরিহিত এক ব্যক্তিকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার ও উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন। তিনি জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
Post Views: 24




