বিনোদন প্রতিবেদক: শ্যামাপুজা ও দীপাবলী উপলক্ষে সঙ্গীতশিল্পী সৌরভ ও সোমার যুগলকন্ঠে “একবার বিরাজ গো মা” ভক্তিমূলক শ্যামাসংগীত আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয়েছে। আজ শনিবার (০৭ নভেম্বর) বিকেলে তিনটায় গোলপাহাড় মহাশ্মশান কালীবাড়িতে কালীমাকে নিবেদন করে গানটি উম্মাচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গোলপাহাড় মহাশ্মশান কালীবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি শ্রীযুত আর.কে.দাশ রুপু, সাধারণ সম্পাদক শ্রীযুত রুভেল দে, সঙ্গীতশিল্পী সৌরভ, সোমাসহ বিভিন্ন শ্রেনীর ব্যক্তিবর্গ। অনুষ্ঠানস্থল থেকে গোলপাহাড় কালীবাড়ির ফেসবুক পেজসহ শিল্পীদের নিজস্ব পেজে প্রকাশিত হয়েছে।
গানটির রচয়িতা এবং সুরকার হলেন স্বামী কৃষ্ণানন্দ। গোলপাহাড় মহাশশ্মান কালীবাড়ী মন্দিরের উপর সম্পূর্ণ গানটি চিত্রায়িত করে শিল্পীদ্বয় তাদের মনের অঞ্জলী নিবেদন করেছেন। গানটি সঙ্গীত পরিচালক সৃজন রায়ের তত্বাবধানে, কে.এস ডিজটালের কর্ণধার কনক রাজবরের আওতাধীন অডিও এবং হিমেল বড়ুয়া স্বপনীলের সহযোগীতায় ভিডিওগ্রাফী করা হয়েছে।
অনুষ্ঠানে বহুল প্রচলিত এই ভক্তিমূলক গানটি নিয়ে শিল্পীযুগল বলেন, গানটি অনেক প্রখ্যাত শিল্পী অনেক সময় করেছেন,আমরা কেবল কিছুটা ভিন্নভাবে উপস্থাপন করবার চেষ্টা করেছি, আশা করি দর্শক শ্রোতাদের ভাল লাগবে।




