শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবু সালেহ আহমেদ ওই গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে। তিনি ভারুয়া বাজার জামে মসজিদের বর্তমান সভাপতি এবং নলকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে নলকুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুজা উদ্দিন জানান, প্রায় ২০ দিন আগে আবু সালেহ আহমেদ ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন। তবে তার এই পদ প্রাপ্তি নিয়ে আপত্তি ছিল একই গ্রামের বাসিন্দা ছবের আলী তালুকদারের ছেলে আব্দুল মতিন ও তার অনুসারীদের।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে ভারুয়া বাজার জামে মসজিদের ভেতরে কমিটি গঠন নিয়ে মতিনের পক্ষের লোকজন আপত্তি জানান। এ নিয়ে মসজিদ প্রাঙ্গণেই উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মতিন ও তার পক্ষের লোকজন সালেহ আহমেদের ওপর চড়াও হয়ে হামলা চালান। হামলায় তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পর উপস্থিত মুসল্লিরা সালেহ আহমেদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঝিনাইগাতী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ নিজেদের হেফাজতে নেয়। পরে ময়নাতদন্ত সম্পন্ন করতে মরদেহটি শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।