মার্কিন নৌ অবরোধ ও পশ্চিমা কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও গোপন নেটওয়ার্ক ব্যবহার করে ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম আমদানি করেছে ইরান।
বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের একটি ইতালীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে চারজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
বাংলাদেশে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিধি দ্রুত প্রসারিত হচ্ছে। শিল্প কারখানা, কৃষির সেচ ব্যবস্থা ও বাসাবাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে দেশে বিদ্যুতের ঘাটতি মেটানোর পাশাপাশি হাজার কোটি টাকার ভূর্তুকি সাশ্রয় করা সম্ভব।
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১২০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।
চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩.৫ শতাংশ বেশি।
বিদ্যমান জুলাই-জুন অর্থবছর পরিবর্তন করে এপ্রিল-মার্চ করার সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও কর বিশেষজ্ঞরা। তারা নতুন অর্থবছরকে পূর্ণাঙ্গ ক্যালেন্ডার বছর বা জানুয়ারি-ডিসেম্বর করার দাবি জানাচ্ছেন।
হরমুজ প্রণালিতে মাইন হামলায় চারটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে তিনটিতে আগুন ধরে যায়। ইউকেএমটিও জানিয়েছে, ওমান উপকূলে ট্যাংকারে বিস্ফোরক যুক্ত করে হামলা চালানোর পর ইঞ্জিন রুমে আগুন লাগলেও ক্রুরা তা নিভিয়ে গন্তব্যে রওনা দেন।
পাকিস্তান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। দুই দলের ব্যাটারদের দাপটে ম্যাচে মোট ৭১৭ রান হয়েছে, যা ওয়ানডে ক্রিকেটে একটি রেকর্ড।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনা পুনর্বহালের প্রচেষ্টার মধ্যেই তেহরানে সামরিক হামলার সম্ভাব্য প্রস্তুতি বজায় রেখেছে ওয়াশিংটন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।