চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে মোট ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। ডলার প্রতি ১২৩ টাকা বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩২ হাজার ৬৬৮ কোটি ৮০ লাখ টাকা। গত বছরের একই সময়ে এই রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে দেশে প্রবাসী আয়ের প্রবাহ ১৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধুমাত্র গত বুধবার (২৮ অক্টোবর) একদিনেই দেশে ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত) দেশে মোট ১ হাজার ১২৪ কোটি ৭০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৯৯২ কোটি ৫০ লাখ ডলার।