দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত এই দর ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালংকারের দাম ধরা হয়েছে ১৯ হাজার ১২৫ টাকা। এই হিসাবে ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

বাজুস কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। এর আগে গত বুধবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।