যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের হাতে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হওয়ার পর বিয়ের টানে কানাডা থেকে ভারতে এলেন ৬১ বছর বয়সী এক নারী। কিন্তু বিয়ের আগে বয়স জানার পর যুবকটি বিয়ে করতে অস্বীকৃতি জানান।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে, যা দুবাই ও আবুধাবির আবাসন বাজারে নতুন করে বিদেশি বিনিয়োগ ও চাহিদা বাড়াতে সহায়তা করবে বলে বিশ্লেষকদের ধারণা।
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের শিকার এক নারী ৬ দিন ধরে শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয়রা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের দাবি জানিয়েছেন।
কৃষ্ণসাগরে রোমানিয়ার দানিউব নদীর মোহনার কাছে ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত একটি কুকুরের মাংস খেতে দেখা গেছে এক ব্যক্তিকে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সরকারি নীতি ও বিধিমালা পুরোপুরি বাতিল করার ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা সীমিত করতে সুপ্রিম কোর্টে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। ১৯৪৬ সালের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্ট (এপিএ) আইনের আওতায় এই পরিবর্তন আনতে চায় সরকার।
ইয়েমেনের আল জাওফ প্রদেশের আকাশসীমায় বৈরী অভিযান চালানোর সময় সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি বিমান ভূপাতিত করার দাবি করেছে হুতি বিদ্রোহীরা।
সৌদি আরবের রিয়াদ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা, যা দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ধ্বংস করা হয়েছে। এছাড়া বাহরাইন কর্তৃপক্ষ সম্ভাব্য নিরাপত্তা হুমকির আশঙ্কায় সতর্কতা জারি করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আরব দলগুলোর সঙ্গে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলেছেন জয়েন্ট লিস্টের এমপি আহমাদ তিবি। তিনি জানান, নেতানিয়াহু প্রকাশ্যে বিরোধিতা করলেও আড়ালে নিজের ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে আরব আইনপ্রণেতাদের সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়েছেন।
ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনকে কেন্দ্র করে বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উসকানিমূলক প্রচারণার তীব্র সমালোচনা করেছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট।