যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও বিধিমালা দেশজুড়ে বাতিল করার ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রশাসনের দাবি, কোনো আদালতের রায়ে সরকারি কোনো বিধিমালা পুরো দেশের জন্য বাতিল হওয়া উচিত নয়। বরং আদালতের রায়ের সুবিধা কেবল মামলায় আবেদনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকা প্রয়োজন।

ট্রাম্প প্রশাসন ১৯৪৬ সালের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্ট (এপিএ) আইনের আওতায় এই বিচারিক ক্ষমতা সীমিত করতে চায়। আইন বিশেষজ্ঞদের মতে, যদি ট্রাম্প প্রশাসন এ মামলায় জয়ী হয়, তবে কেন্দ্রীয় সরকার বড় ধরনের সুবিধা পাবে। সেক্ষেত্রে কোনো বিচারক সরকারি কোনো বিধিমালাকে বেআইনি ঘোষণা করলেও মামলাকারীদের বাইরে দেশের অন্য নাগরিকদের ওপর সেটি কার্যকর রাখার সুযোগ থাকবে সরকারের হাতে।

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর থেকে অভিবাসন নিয়ন্ত্রণসহ ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শত শত মামলা দায়ের হয়েছে। এসব মামলার অনেকটিতেই বিচারকরা এপিএ আইনের আওতায় সরকারের নীতিমালা দেশব্যাপী অবৈধ ঘোষণা করে বাতিল করেছেন।

সাম্প্রতিক একটি ঘটনার প্রেক্ষিতে এই আপিল করা হয়েছে, যেখানে টেক্সাসের কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী রোগীদের অপ্রত্যাশিত চিকিৎসা ব্যয় কমানোর একটি সরকারি বিধিমালাকে চ্যালেঞ্জ করেছিলেন। গত আগস্টে একটি আপিল আদালত ওই বিধিমালার কিছু অংশ দেশজুড়ে বাতিল ঘোষণা করলে সরকার এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। সরকারের পক্ষ থেকে আদালতকে অনুরোধ করা হয়েছে, যেন বিধিমালাটি পুরো দেশের জন্য বাতিল না করে শুধু মামলাকারী চিকিৎসকদের ক্ষেত্রেই রায়ের কার্যকারিতা সীমাবদ্ধ রাখা হয়। আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্ট এই আপিলের শুনানি গ্রহণ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে বিচারকদের এই ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সীমিত করা হলে বেআইনি সরকারি বিধিমালা বাতিলের প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে। এছাড়া এই উদ্যোগের বিরোধিতা করতে পারে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান-সমর্থিত টেক্সাস ও ফ্লোরিডার মতো রাজ্যগুলো, কারণ তারা কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত হস্তক্ষেপ থেকে নিজেদের অধিকার রক্ষায় এই আইনের ওপর নির্ভর করে আসছে।