ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার কঠোর বিরোধিতা করলেও, আড়ালে তাদের আইনপ্রণেতাদের সহায়তা চেয়ে যোগাযোগ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগটি তুলেছেন আরব জয়েন্ট লিস্টের এমপি আহমাদ তিবি। তার দাবির সপক্ষে তিবি নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো বেশ কয়েকটি বার্তার প্রমাণও হাজির করেছেন।

চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিবি জানান, বিরোধী দল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের উদ্যোগ ঠেকাতেই নেতানিয়াহু আরব আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। অথচ একই সময়ে জনসমক্ষে নেতানিয়াহু আরব দলগুলোর সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিবি তার ফোন ক্যামেরার সামনে কিছু বার্তা প্রদর্শন করে দাবি করেন যে, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণের পরদিন এবং নির্বাচনের ফলাফল ঘোষণার পরও এশেল তাকে ওই বার্তাগুলো পাঠিয়েছিলেন।

তিবির মতে, এসব বার্তা নেতানিয়াহুর ভণ্ডামিপূর্ণ ও দ্বিমুখী রাজনৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ। তিনি বলেন, 'আপনি ভণ্ড। নির্বাচনের এক সপ্তাহ আগে, নির্বাচনের পরদিন এবং ফল প্রকাশের পরও আপনি আপনার ব্যক্তিগত উপদেষ্টাকে আমার কাছে পাঠিয়েছেন।' তিবি আরও জানান, নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রীও চলতি সপ্তাহে তার সঙ্গে যোগাযোগ করে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দেওয়ার এবং পুনরায় নির্বাচনের দিকে যাওয়ার পক্ষে অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। ওই মন্ত্রী তাকে বলেছিলেন, 'তাদের বিশ্বাস করবেন না, তারা আপনাদের নেবে না। বরং আমাদের আবার নির্বাচনে যাওয়াই ভালো।'

এর আগে ১০ নভেম্বর নতুন নেসেটে দেওয়া ভাষণে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি তুলেছিলেন এবং রা’আম বা জয়েন্ট লিস্টের ওপর নির্ভরশীল কোনো জোট গঠনের বিরুদ্ধে সতর্ক করেছিলেন। সেই ভাষণে তিনি আরব আইনপ্রণেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন এবং ইসরায়েলের ধ্বংস চাওয়ার মতো গুরুতর অভিযোগও তোলেন।

তবে লিকুদ পার্টি তিবির এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। দলটি একে 'সম্পূর্ণ মিথ্যা' হিসেবে অভিহিত করে পাল্টা অভিযোগ করেছে যে, আরব দলগুলো নিজেদের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। লিকুদ দলের পক্ষ থেকে চ্যানেল ১২-কে দেওয়া প্রতিক্রিয়ায় বলা হয়েছে, 'যেসব দল জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখায় এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ক্ষতি করে, তাদের সঙ্গে লিকুদ সহযোগিতা করে না।'