ইয়েমেনের আল জাওফ প্রদেশের আকাশসীমায় সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি বিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহ্ইয়া সারি এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। অনলাইন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবরের তথ্য নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহ্ইয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে জানান, সৌদির ওই বিমানটি আল জাওফের আকাশে বৈরী ও সংঘাতপূর্ণ অভিযান চালাচ্ছিল। সেই সময় সেটিকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়।

সারি তার পোস্টে আরও উল্লেখ করেন যে, দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে হুতি বিদ্রোহীদের হাতে এটি সৌদি আরবের ভূপাতিত হওয়া পঞ্চম বিমান।