মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে বিদেশি বিনিয়োগকারীরা আবারও এ অঞ্চলের আবাসন খাতে আগ্রহী হয়ে উঠতে পারেন বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। বিশেষ করে দুবাইয়ের বাড়িভাড়া থেকে প্রাপ্ত ভালো মুনাফা, আকর্ষণীয় করসুবিধা এবং জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি ও ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের পরাজয়ের মুখে পড়লে তা ইরান যুদ্ধের অবসানের পথ সুগম করতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির আবাসন বাজারে নতুন করে চাহিদা বাড়তে পারে। এর ইতিবাচক প্রভাব মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের আবাসন খাতেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাত দ্রুত আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার ফলে আবাসন খাতে এর নেতিবাচক প্রভাব পড়েছিল। বাজার গবেষণা প্রতিষ্ঠান জেএলএলের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে দুবাই ও আবুধাবিতে আবাসন কেনাবেচার চাহিদা কমে গিয়েছিল। তবে আন্তর্জাতিক পরিস্থিতির উন্নতি হলে বিদেশি ক্রেতারা আবারও বাজারে ফিরবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশাবাদী।

সম্পত্তি কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম জুয়াই আইকিউআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও গ্রুপ প্রধান নির্বাহী কাশিফ আনসারি জানান, বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে বিদেশি ক্রেতাদের আগমন বাড়তে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন দেশটির পররাষ্ট্রনীতিতে তাৎক্ষণিক পরিবর্তন আনবে—এমনটা ভাবার সময় এখনো আসেনি। তা সত্ত্বেও ২০২৭ সালে দুবাইসহ সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের আবাসন বাজার নিয়ে তারা ইতিবাচক পূর্বাভাস দিচ্ছেন।

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৫: ১১আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৫: ১১