যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের নীতি ও নিষেধাজ্ঞার কারণে ২০২৬ সালের মার্চ থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে।
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা হ্রাস ও সমুদ্রসীমা বিরোধ সামাল দিতে প্রস্তাবিত আচরণবিধির খসড়ায় প্রায় ৮০ শতাংশ সমঝোতা হলেও চূড়ান্ত চুক্তি করতে পারেনি আসিয়ান ও চীন।
আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ১৯৭৫ সালে স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনো নারী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভারতের হরিয়ানা রাজ্যের নুহ জেলায় গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই মুসলিম যুবক নিহত হয়েছেন। রোববার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের হাতে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হওয়ার পর বিয়ের টানে কানাডা থেকে ভারতে এলেন ৬১ বছর বয়সী এক নারী। কিন্তু বিয়ের আগে বয়স জানার পর যুবকটি বিয়ে করতে অস্বীকৃতি জানান।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে, যা দুবাই ও আবুধাবির আবাসন বাজারে নতুন করে বিদেশি বিনিয়োগ ও চাহিদা বাড়াতে সহায়তা করবে বলে বিশ্লেষকদের ধারণা।
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের শিকার এক নারী ৬ দিন ধরে শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয়রা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের দাবি জানিয়েছেন।
কৃষ্ণসাগরে রোমানিয়ার দানিউব নদীর মোহনার কাছে ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত একটি কুকুরের মাংস খেতে দেখা গেছে এক ব্যক্তিকে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সরকারি নীতি ও বিধিমালা পুরোপুরি বাতিল করার ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা সীমিত করতে সুপ্রিম কোর্টে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। ১৯৪৬ সালের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্ট (এপিএ) আইনের আওতায় এই পরিবর্তন আনতে চায় সরকার।