নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে চৌমুহনী কাছারি বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা পৌনে তিনটার দিকে চৌমুহনী পূর্ব বাজারের কাছারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী। সেখান থেকে মিছিলটি বের হয়ে চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে। মিছিলের এক পর্যায়ে নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনের দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় কার্যালয়ের দুটি জানালার গ্লাসও ভাঙচুর করেন মিছিলকারীরা। প্রায় পাঁচ মিনিট সেখানে অবস্থান করার পর তারা চলে যান এবং পরে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিভিয়ে ফেলেন। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও নিষিদ্ধ সংগঠনের কাউকে পাওয়া যায়নি। তিনি জানান, ভাঙচুরে কার্যালয়ের দুটি জানালা, একটি দরজা ও ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার ভিডিও ও ছবি সংগ্রহ করা হয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছে পুলিশ। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।