আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে সাবেক বিচারমন্ত্রী জোয়ানা রোসা বর্তমান প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন, যিনি বর্তমানে তার দ্বিতীয় মেয়াদে জয়লাভের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন।

১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর এই প্রথম কোনো নারী কেপ ভার্দের সর্বোচ্চ এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিরোধী দল 'গণতন্ত্রের আন্দোলন'-এর সমর্থন নিয়ে জোয়ানা রোসা নির্বাচনে অংশ নিয়েছেন। যদিও এর আগে দেশটির মন্ত্রিসভায় নারীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তবে এখন পর্যন্ত কোনো নারী প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হওয়ার নজির নেই।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হলে আগামী ২৯ নভেম্বর দ্বিতীয় দফার ভোট গ্রহণ করা হবে।

প্রায় পাঁচ লাখ জনসংখ্যার এই দেশটি স্বাধীনতার পর থেকেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য পরিচিত। আফ্রিকার অনেক দেশে রাজনৈতিক অস্থিরতা থাকলেও কেপ ভার্দে তার গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখেছে। এবারের নির্বাচনে মোট ভোটারের প্রায় এক-পঞ্চমাংশ বা ৭৭ হাজার প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন।

কেপ ভার্দে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও লিঙ্গবিষয়ক অধ্যাপক রোজেলমা এভোরা জানান, সাধারণ ভোটারদের মধ্যে রাজনৈতিক নেতাদের থেকে দূরত্ব তৈরির একটি অনুভূতি কাজ করছে। ভোটাররা এমন একজন প্রেসিডেন্ট খুঁজছেন যিনি তাদের দৈনন্দিন সমস্যা ও বাস্তবতাকে অনুধাবন করতে পারবেন। এছাড়া কর্মসংস্থানের সীমিত সুযোগের কারণে তরুণ প্রজন্মের একটি বড় অংশ উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমানোর বিষয়টিও নির্বাচনী আলোচনায় উঠে এসেছে।