বিএনপি রাষ্ট্রক্ষমতায় রয়েছে বলেই তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। এ কথা স্বীকার করতে তাঁর কোনো দ্বিধা নেই উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেক মানুষের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে দেশের স্বার্থ ও জনকল্যাণকে সবার আগে প্রাধান্য দেওয়া উচিত। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) জবি শাখা আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপাচার্য এসব কথা বলেন। অনুষ্ঠানটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়। ড. রইছ উদ্‌দীন বলেন, প্রধানমন্ত্রী দেশকে ভালোবাসেন, তাই দেশের নাগরি হিসেবে তাঁকে সহযোগিতা করা সবার দায়িত্ব। তিনি সুস্থ থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকবে, তাই দেশপ্রেমিক প্রতিটি নাগরিকের উচিত প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা।

বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির বিবরণ দিয়ে জবি উপাচার্য উল্লেখ করেন, অতীতে সাধারণ মানুষের বাক্‌স্বাধীনতা ও স্বাভাবিক চলাচলের অধিকার মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছিল। সেই পরিস্থিতির প্রেক্ষাপটে শিক্ষার্থীদের স্ফুলিঙ্গের মতো গড়ে ওঠা আন্দোলনের মধ্য দিয়ে তৎকালীন সরকারের পতন ঘটে। তিনি স্মরণ করিয়ে দেন, আগের শাসনামলে বিশ্ববিদ্যালয়ে বসে দোয়া মাহফিল আয়োজন করাও অসম্ভব ছিল; কিন্তু ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ক্যাম্পাসে প্রায় অর্ধশতাধিক দোয়া মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সাম্প্রতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ধৈর্যের পরিচয় দিয়েছেন মন্তব্য করে উপাচার্য সতর্ক করেন যে সেই ধৈর্যের বাঁধ যেন ভেঙে না যায়। তিনি সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি কঠোর পদক্ষেপের আহ্বান জানান। ড. রইছ উদ্‌দীন বলেন, কিছুদিন ধরে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে তা প্রতিহত করতে হবে। বিশেষ করে নড়াইলে হত্যাকাণ্ড এবং কারাগারে হামলার পরিকল্পনার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এসব অপতৎপরতার বিরুদ্ধে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা নেওয়া জরুরি।

উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ইমরানুল হক, জবি ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্‌দীন, সাংগঠনিক সম্পাদক নঈম সিদ্দিক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাসির আহমাদ। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।