ইরাকের দক্ষিণাঞ্চলের আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয় বর্তমানে নারী শিক্ষার্থীদের ক্লাস নেয়া থেকে পুরুষ অধ্যাপকদের সরিয়ে দেয়ার সিদ্ধান্তের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে। গত দুই সপ্তাহ ধরে এই সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী আন্দোলনে নেমেছেন। তাদের স্পষ্ট দাবি, শ্রেণিকক্ষে পুরুষ অধ্যাপকদের অবিলম্বে পুনরায় পাঠদানের সুযোগ দিতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্যমতে, নারী ও পুরুষের অবাধ মেলামেশা রোধ করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে এবং নারী শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকেও এমন অনুরোধ এসেছিল। তবে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে পুরুষ শিক্ষক রয়েছেন জেনে এবং পরিবারের সম্মতিতেই তারা ভর্তি হয়েছিলেন। উল্টো তাদের পরিবার এই শিক্ষার্থীদের প্রতিবাদকে সমর্থন করছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আন্দোলনকে গুরুত্ব না দিয়ে উপহাস করছে। এছাড়া হঠাৎ করে শিক্ষকদের সরিয়ে দেয়ায় তাদের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে যে সংকট তৈরি হয়েছে, তা নিয়ে আলোচনায় বসতেও নারাজ প্রশাসন। হুদা নামে ২২ বছর বয়সী এক শিক্ষার্থী জানান, প্রতিবাদ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রাহি আল-ইয়াসিরি দেহরক্ষীদের পাঠিয়ে তাদের বাধা দেন। হুদার দাবি, এরপর দেহরক্ষীরা শিক্ষার্থীদের নিয়ে হাসাহাসি করেন এবং তাদের ছবি তুলে ভয় দেখানোর চেষ্টা করেন।

শিক্ষার্থীদের গবেষণার সমাপনী পর্যায়ে এমন পরিবর্তন তাদের শিক্ষাজীবনে বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক শিক্ষার্থীই দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট অধ্যাপকদের পাঠদান পদ্ধতির সঙ্গে অভ্যস্ত ছিলেন, যারা তাদের মেধা ও দুর্বলতা সম্পর্কে ভালো ধারণা রাখতেন। হুদা প্রশ্ন তুলেছেন, যদি পুরুষ চিকিৎসকরা নারী ও পুরুষ উভয় রোগীর চিকিৎসা করতে পারেন, তবে পুরুষ অধ্যাপকরা কেন নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না? তবে বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট রাহি আল-ইয়াসিরি সাফ জানিয়ে দিয়েছেন, শিক্ষার্থীরা দেয়াল বা দেয়ালে মাথা ঠুকলেও তিনি শিক্ষকদের ফিরিয়ে আনবেন না। এমনকি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এও বলেছে যে, এই পরিবর্তন পছন্দ না হলে তারা পড়াশোনা ছেড়ে দিতে পারেন।

এই ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকারকর্মী ও শিক্ষাবিদদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ইরাকি-ব্রিটিশ নারীবাদী গবেষক বালসাম মুস্তাফা একে নারীর অধিকার সংকুচিত হওয়ার একটি উদ্বেগজনক প্রবণতা হিসেবে উল্লেখ করেছেন। ইরাকি আইনজীবী ও মানবাধিকারকর্মী ইসরা সালমান এই বিধিনিষেধকে ‘সামাজিক বিপর্যয়’ বলে অভিহিত করেছেন। তার মতে, এটি ইরাকের সংবিধান ও আন্তর্জাতিক সনদের পরিপন্থি এবং দেশটিকে তালেবানশাসিত কাবুলের মতো করে গড়ে তোলার অপচেষ্টা মাত্র।