ভারতে ক্রমবর্ধমান মুসলিমবিদ্বেষের আবহে ফের গরু পাচারের অভিযোগে দুই মুসলিম যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের নুহ জেলায়। রোববার পুলিশের দাবি অনুযায়ী, তাদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ওই দুই যুবক নিহত হয়েছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার সকালে ফিরোজপুর ঝিরকার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (সিআইএ) একটি দল গরু পাচারের সন্দেহে একটি গাড়ি চলাচলের তথ্য পায়। গাড়িটি থামানোর জন্য পুলিশ সড়কে ব্যারিকেড তৈরি করেছিল। এই ঘটনার পরপরই পুলিশের গুলিতে ওই দুই যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়।

তবে পুলিশের এই দাবি নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদমাধ্যম মাকতুব জানিয়েছে, পুলিশের দেওয়া বন্দুকযুদ্ধের এই দাবির সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

উল্লেখ্য, হরিয়ানায় গরু পাচারের অভিযোগকে কেন্দ্র করে মুসলিমদের ওপর হিন্দুত্ববাদী উগ্রপন্থিদের গণপিটুনি এবং পুলিশের সহিংসতার ঘটনা নতুন নয়। এর আগেও এমন একাধিক ঘটনা ঘটেছে, যেখানে ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে গরু পাচারের অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে।