বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজারের রাজনগর উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের আমির নির্বাচিত হয়েছেন আবুর রাইয়ান শাহীন। স্থানীয় একটি মিলনায়তনে রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনি এই পদে নির্বাচিত হন।

শুক্রবার আয়োজিত এই নির্বাচন অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা নির্বাচন পরিচালক মাওলানা মু. আব্দুর রহমান। এতে সহকারী নির্বাচন পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মু. ইয়ামির আলী এবং সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। নির্বাচন শেষে তিনি নতুন নির্বাচিত উপজেলা আমির আবুর রাইয়ান শাহীনকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান।

উপজেলা আমিরের শপথ গ্রহণের পর ২০২৭-২৮ সেশনের জন্য রাজনগর উপজেলা মজলিশে শুরার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১২ জন সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন—মাওলানা এম এ শহিদ, মিছবাহ উল হাসান, জাহাঙ্গীর আহমদ মুহিত, মু. আইয়ুব আলী, এইচ এম আর উল্লাহ, দেলোয়ার হোসাইন বাবলু, এম এ বেগ, মাওলানা মাহমুদুর রহমান, সায়াদ আহমদ, হাফিজ আবুল কালাম, ডা. ফখরুল ইসলাম চৌধুরী এবং মু. সাইফুল ইসলাম।

নির্বাচন সম্পন্ন হওয়ার পর নবনির্বাচিত উপজেলা আমির আবুর রাইয়ান শাহীন মজলিশে শুরার এই সদস্যদের শপথবাক্য পাঠ করান।