সুকান্ত বিকাশ ধর: শিক্ষা, গবেষণা ও জনস্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চীনের নিংশিয়া মেডিকেল ইউনিভার্সিটির ‘এক্সিলেন্ট ওভারসিজ অ্যালামনাই’ (বিশিষ্ট বিদেশি প্রাক্তন শিক্ষার্থী) সম্মাননা পেয়েছেন বাংলাদেশের চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সোমেন পালিত। আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত অবদান, উচ্চশিক্ষা এবং দেশের স্বাস্থ্যসেবায় ভূমিকার স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়টির স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশন তাঁকে এ সম্মাননা প্রদান করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া দ্বিভাষিক সনদে এ স্বীকৃতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে সনদটি ইস্যু করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তাঁর অসাধারণ শিক্ষাগত যোগ্যতা ও কৃতিত্বপূর্ণ ফলাফলের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি অর্জনের পর উচ্চশিক্ষার জন্য থাইল্যান্ডের মাহিদোল বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর (এমপিএইচ) ডিগ্রি অর্জন করেন ডা. সোমেন পালিত। এ ছাড়া ইতালির পিসায় অবস্থিত সান্ত’আন্না বিশ্ববিদ্যালয় থেকে মানসিক স্বাস্থ্যবিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকেও ব্যবস্থাপনা বিষয়ে সনদ অর্জন করেন তিনি।

পরবর্তী সময়ে সরকারি বৃত্তি নিয়ে চীনের নিংশিয়া মেডিকেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন ডা. সোমেন পালিত।

শিক্ষা জীবনের পাশাপাশি আন্তর্জাতিক মানবিক সহায়তা ও জনস্বাস্থ্য খাতেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য কর্ম-অভিজ্ঞতা। তিনি জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) সঙ্গে কাজ করেছেন। আইএফআরসিতে করোনা মহামারি চলাকালীন এবং পরবর্তী সময়ে স্বাস্থ্য বিভাগের দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশে করোনা মহামারি মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডা. সোমেন পালিত। চট্টগ্রামের সিটি গেট এলাকায় বিশেষায়িত করোনা হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ ও কার্যক্রমে সামনের সারিতে থেকে অবদান রাখেন তিনি। পরবর্তী সময়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সমন্বিত আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্রেও (আইআইটিসি) দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগরের এপিক হেলথ কেয়ারের অপারেশনস টিমে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক জনস্বাস্থ্য কার্যক্রম এবং দেশের স্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে চীনের নিংশিয়া মেডিকেল ইউনিভার্সিটির এ সম্মাননা তাঁর পেশাগত জীবনের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।