গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্যদের খাবার সরবরাহ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে প্রচারিত সংবাদকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার প্রকৃত বিবরণ তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালনকালে গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বেসামরিক কর্মচারীরা (সিভিল স্টাফ) দায়িত্বরত সদস্যদের জন্য খাবার নিয়ে যাওয়ার সময় পথে বিভিন্ন প্রতিকূলতা ও বাধার সম্মুখীন হন। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত ওই কর্মচারীদের জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে খাবারগুলো ছিনিয়ে নেয়।

বাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দুর্বৃত্তরা খাবার ছিনিয়ে নেওয়ার সেই ঘটনার ভিডিও ধারণ করে তা নিজেদের উদ্যোগ হিসেবে প্রচার করেছে। এছাড়া আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের অপচেষ্টা করা হয়েছে। বিশেষ করে “বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ” শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য প্রচার করা হয়েছে, তা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি ঘটনার বাস্তব প্রেক্ষাপট আড়াল করে বিভ্রান্তি সৃষ্টির একটি অপপ্রয়াস বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্বরত সদস্যদের খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার যে প্রচেষ্টা চালানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাহিনী এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল সংবাদ পরিবেশন ও যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছে।