বিশ্বজুড়ে দাবদাহ, বন্যা ও খরার মতো দুর্যোগ বৃদ্ধির মধ্যে তুরস্কের আন্তালিয়ায় বসছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে ১৯০টির বেশি দেশ অংশ নিলেও যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি মূল আলোচনার কেন্দ্রে রয়েছে।
তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হটিয়ে নতুন সরকার গঠনে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে ইসরায়েলের বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মিশরের গিজা প্রদেশে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ৮৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন রেল কর্মকর্তারা এবং ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।
ইরাকের সুলাইমানিয়া প্রদেশের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ট্যাংকে আগুন ধরেছে। হামলার পর উৎপাদন বন্ধ হয়ে প্রায় ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।
জার্মান পার্লামেন্টের সামনে ফিলিস্তিনি পতাকা তুলে প্রতিবাদ জানিয়েছেন অধিকারকর্মীরা। গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধ নিয়ে জার্মান রাজনীতিকদের নীরবতার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের নতুন প্রচেষ্টাকে ইসরাইলের জন্য বড় বিপদ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ইসরাইলের মিশন এখনো শেষ হয়নি।
পোল্যান্ডের ক্রাকুফের মেইন মার্কেট স্কয়ারে এক বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে ছয়জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমন এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আরামকোর তেল স্থাপনা ও কিং খালিদ বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক পডকাস্টে ইরান যুদ্ধের বিরোধিতাকারীদের ‘শয়তান নিয়ন্ত্রণ করছে’ বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ভিন্ন আদর্শিক অবস্থানে থেকেও ফিলিস্তিনিদের মানবাধিকার ও ইসরাইলি সামরিক অভিযানের বিরুদ্ধে সরব বার্নি স্যান্ডার্স, জোহরান মামদানি ও আবদুল আল-সাইয়েদ।