বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ সময় মনিরুল হকের সঙ্গে থাকা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন এবং গাড়ির চালক হাসান হামলাকারীদের কবল থেকে কোনোমতে প্রাণে বেঁচে ফিরে আসতে সক্ষম হন।

ঘটনার বিবরণ দিয়ে শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, তারা একটি প্রাইভেটকারে ঢাকা থেকে বাগেরহাটে ফিরছিলেন। যাত্রাপথে কয়েকটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। সেই বাধা অতিক্রম করে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী তাদের গাড়ির গতিরোধ করে। এরপর হামলাকারীরা গাড়িটিতে ভাঙচুর চালায় এবং তাদের কাছে থাকা টাকা, মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

তিনি আরও অভিযোগ করেন, মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশির পর তাদের মারধর করা হয়। একপর্যায়ে তাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হক ফরাজিকে আটকে রাখে হামলাকারীরা। ফরাজির মুঠোফোনে প্রধানমন্ত্রী ও দলীয় কর্মকাণ্ডের ছবি দেখতে পেয়েই হামলাকারীরা তাকে বিএনপি নেতা হিসেবে শনাক্ত করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। এরপর তাকে জোর করে তুলে নিয়ে যায় তারা।

হামলার পর তারা কোনো রকমে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে রক্ষা পান এবং বর্তমানে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে অবস্থান করছেন। বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়েছে এবং দলীয়ভাবেও অপহৃত নেতার সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম জানান, শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন তাকে মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে উদ্ধারের জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে এবং সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করা হয়েছে। অন্যদিকে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, তিনি গণমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বিষয়টি জেনেছেন এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।