রোহিঙ্গাদের ওপর সংঘটিত ভয়াবহ অপরাধের ক্ষেত্রে দায়মুক্তির সংস্কৃতি চলতে দেয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া রায়কে তিনি আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি বড় দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। এক বিবৃতিতে গুতেরেস স্পষ্ট করেছেন যে, আদালতের এই রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। ফলে আদালতের সিদ্ধান্ত মেনে চলতে মিয়ানমারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি আরও গুরুত্ব দিয়ে বলেন, মিয়ানমারে দায়মুক্তির চক্র ভেঙে জবাবদিহিতা নিশ্চিত করা জাতীয় সংহতি প্রতিষ্ঠা ও টেকসই শান্তির জন্য অপরিহার্য।

গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারো আইসিজের এই রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেছেন। দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে রোহিঙ্গা নির্যাতন থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সাহসের প্রশংসা করা হয় এবং বলা হয়, তাদের সাক্ষ্যই এই ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দীর্ঘদিনের অধ্যবসায় শেষ পর্যন্ত সার্থক হয়েছে। ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল।

এদিকে, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে আদালতের রায় নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মিয়ানমার। হেগে আইসিজের আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইংয়ের কাছে এ বিষয়ে জানতে চেয়েছিল বিবিসি বার্মিজ সার্ভিস। তবে অপেক্ষমাণ গাড়িতে ওঠার সময় তিনি শুধু বলেন, ‘কোনো মন্তব্য নেই।’ মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছিল। তবে আদালত বলেছে, মিয়ানমারের সামরিক অভিযানের মাত্রা ও ধরন সাধারণ জনগণকে শাস্তি দেয়ার জন্য প্রয়োজনীয় সীমার অনেক বেশি ছিল। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এই অভিযানের মধ্য দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার অভিপ্রায়ের প্রতিফলন ঘটেছে।