ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো সম্পূর্ণ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

কাটজ অভিযোগ করেন যে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা নতুন করে শুরু করার চেষ্টা করছে। তিনি আরও দাবি করেন, ইরান এমন কিছু গুরুতর তৎপরতা চালাচ্ছে যা ইসরাইল রাষ্ট্রকে প্রকৃত বিপদের মুখে ঠেলে দিচ্ছে।

উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।