রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে গাম্বিয়ার দায়ের করা ২০১৭ সালের মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের হেগের পিস প্যালেসে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উন্মুক্ত অধিবেশনে এই রায় ঘোষণা শুরু হয়। রায়টি পাঠ করেন আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি।

আদালত তার পর্যবেক্ষণে স্পষ্ট করেছে যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে। এছাড়া বাহিনীটির বিরুদ্ধে ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম সহিংসতা চালানোর বিষয়টিও উঠে এসেছে।

আদালত আরও জানিয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যরা যখন প্রাণ বাঁচাতে বাংলাদেশ অভিমুখে দলে দলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনও তাদের ওপর হামলা চালানো হয়েছে। ২০১৭ সালে সংঘটিত এই নৃশংসতার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালত এই রায় প্রদান করল।