আগামী ২১ নভেম্বর (শনিবার) সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে নৌবাহিনীর জাহাজগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। স্থানগুলো হলো—ঢাকার সদর ঘাট, চট্টগ্রামের নেভাল বার্থ, মোংলার দিগরাজ নেভাল বার্থ, খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল এবং বরিশালের বিআইডব্লিউটিএ ঘাট। এই জাহাজগুলো দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
Post Views: 20




