পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উদ্ধার হওয়া ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দীর্ঘ প্রায় ১৬ ঘণ্টা পর সফলভাবে নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা নিষ্ক্রিয়করণ দল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে কার্যালয়ের মাঠের একটি নিরাপদ স্থানে নিয়ে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। পরে নিষ্ক্রিয় করা বিস্ফোরকের ধ্বংসাবশেষ তল্লাশি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির লোগো সংবলিত আট দফা দাবির একটি স্মারকলিপি উদ্ধার করা হয়েছে।

এর আগে একই দিন সকাল ৬টার পর জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কের পাশে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তুটি পড়ে থাকতে দেখেন দায়িত্বরত কর্মচারীরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে এবং বস্তুটি সরিয়ে একটি নিরাপদ স্থানে রাখে। এ ঘটনাকে কেন্দ্র করে পঞ্চগড় শহরজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ ও জেলা প্রশাসনের আহ্বানে এসআরবি-১৩-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে রাজশাহী থেকে এসআরবির বিশেষ বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডাকা হয়। রাতে তারা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইইডিটি নিষ্ক্রিয় করেন।

ঘটনার বিবরণ দিয়ে এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌহিদ জানান, উদ্ধার হওয়া বস্তুটি হাতে তৈরি একটি অপ্রচলিত বিস্ফোরক যন্ত্র ছিল। এটি খুব বেশি ক্ষতিকর না হলেও নিরাপত্তার স্বার্থে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, সকাল থেকেই বস্তুটিকে বোমাসদৃশ বিবেচনা করে নিরাপদ রাখার ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তীতে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরীক্ষার পর এটি আইইডি বলে নিশ্চিত হওয়া গেছে। ধ্বংসাবশেষ থেকে একটি স্মারকলিপি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, উদ্ধার হওয়া স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে মুখে মাস্ক পরা ও শরীরে চাদর জড়ানো এক ব্যক্তি ভোররাতের দিকে বস্তুটি সেখানে রেখে যান। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার করতে কার্যালয়ের সিসিটিভি ফুটেজ গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।