চকরিয়া অফিস: ‎কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের ৩২ ঘন্ট পর খাল থেকে মো. রিপন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ ‎শুক্রবার(১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান কোনাপাড়া-মৌলভীকাটা খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার হয়। নিহত রিপন ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।

‎স্থানীয় লোকজন জানায়, শুক্রবার দুপুরে মালুমঘাট চা-বাগান এলাকার কোনাপাড়া-মৌলভীকাটা খালে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।

স্থানীয় লোকজন জানায়, বুধবার রাতে চার যুবক চা বাগান এলাকায় বিলের মধ্যখানে একটি টংঘরে বসে মাদক সেবন করছিল। বিষয়টি দেখতে পেয়ে লোকজন তাদের ধাওয়া দিলে খালে ঝাপ দেন তারা। পরে তিন যুবক সাঁতরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন রিপন। শুক্রবার দুপুর ১২ টার দিকে রিপনের মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার এসআই জাকির হোসেন নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

তিনি বলেন, তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খাল থেকে ভাসমান অবস্থায় যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানান।