সেলিম উদ্দীন, ঈদগাঁও: ফ্যাসিবাদী হাসিনা সরকার শিক্ষা ক্ষেত্রে চরম নৈরাজ্য করেছে। যার কারনে ধ্বংস হয়ে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। চকরিয়া উপজেলার খুটাখালী কলেজ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।
আজ বুধবার (০২ এপ্রিল) সকাল ১১ টার দিকে কক্স এইড ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনায় নব প্রতিষ্ঠিত খুটাখালী কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাষ্টার এস এম আবুল হোসাইন।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান মানে বিল্ডিং নয়, শিক্ষা প্রতিষ্ঠান মানেই হল শিক্ষক।আশা করি খুটাখালী কলেজ নব প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে যুগোপযোগী পাঠদান অব্যাহত থাকবে।
তিনি বলেন, আসুন সবাই মিলে একটি স্বপ্ন দেখি এবং শক্তিশালী গণতন্ত্র রাষ্ট প্রতিষ্টায় ভুমিকা রাখি। এসময় তিনি নব স্থাপিত খুটাখালী কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন করে ৫ লক্ষ টাকা অনুদানের ঘোষনা দেন।
সহকারী এর্টনী জেনারেল কুতুব উদ্দিনের সঞ্চালনায় এতে সাবেক চকরিয়া- পেকুয়া আসনের এমপি হাসিনা আহমেদ ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক, সদস্য সচিব এম মোবারক আলী, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস এম মনজুর, ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ শফিউল আলম, সিঃ সহ সভাপতি ছৈয়দ আলম, আকতার কামাল, সাধারন সম্পাদক ছাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, আনিসুর রহমান, ইউনিয়ন যুবদল সভাপতি আরফাত কামাল জিকু, সাধারন সম্পাদক শীষ মোহাম্মদ রাশেলসহ চকরিয়া উপজেলা, ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




