বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখায় দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ঘোষিত নতুন এই কমিটিতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়ে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রাথমিকভাবে ঢাকা মহানগর উত্তর যুবদলের দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ করা হবে।