রাঙ্গামাটি প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং যাত্রীসেবায় শৃঙ্খলা আনতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। আজ রবিবার(৩০ মার্চ) জেলা সদরের বনরূপা বাজার, তবলছড়ি বাজার ও রিজার্ভ বাজারের মাংসের দোকান, বাস কাউন্টার ও লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন মালিকদের অতিরিক্ত মূল্য আদায় না করার নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে, মাংস ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইয়াসিন খন্দকার ও মেহরাজ শারবীন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Post Views: 182




