দি ক্রাইম ডেস্ক: রাজশাহীর বাঘায় বোমা তৈরি করতে গিয়ে সজিব হোসেন নামের এক কলেজছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (২৯ মার্চ) বেলা ৩টায় বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দালালপাড়া গ্রামের একটি আমবাগানে এই ঘটনা ঘটে। এই ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাঘা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জয়নাল হোসেনের ছেলে সজিব হোসেন (২০), একই গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিব হোসেন (১৬) ও সাইফুল ইসলামের ছেলে শাকিব হোসেন (১৭)।

স্থানীয়রা জানান, সজিব, রাকিব ও শাকিব আম বাগানে বসে বোমা তৈরী করছিল। ওই সময় বোমা বিস্ফোরিত হয়ে সজিব হোসেনের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তার সহযোগীরা তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এরপরে অবস্থা আরও খারাপ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় সাথে জড়িত তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত সজিবের বাবা জয়নাল হোসেন বলেন, ঈদ সামনে রেখে আনন্দ করার জন্য দুই বন্ধুকে নিয়ে পটকা তৈরি করতে গিয়ে বিস্ফোরিত হয়ে আমার ছেলের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা কোনো পরিকল্পনা করার জন্য এই ঘটনা করেনি বলেও দাবি করেন তিনি।

বাঘার ঈদ মেলার কমিটির ইজারাদার ও যুবদল নেতা শফিউর রহমান শফি জানান, বিগত সরকার আমলে মেলায় সার্কাস ও পুতুল নাচ সহ জুয়ার খেলার আসর বসতো। এবারও এমনটি হবে এমন টার্গেট নিয়ে তারা বোমা তৈরি করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজন পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছেন। অন্য দুজনকে রবিবার আদালতে প্রেরণ করা হবে। এই বিষয়ে বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে।