নিজস্ব প্রতিবেদক:তিন পার্বত্যাঞ্চলের “চারণ সাংবাদিক” খ্যাত রাঙ্গামাটি পার্বত্য জেলার সর্বপ্রথম পত্রিকা “সাপ্তাহিক বনভূমি” ও “দৈনিক গিরিদর্পণ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ.কে.এম মকছুদ আহমেদ আমাদের মাঝে আর নেই। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা ৩৭ মিনিটে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
জানা যায়,বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টার দিকে জেল রোড সংলগ্ন কন্ট্রাক্টর পাড়ার নিজ বাসায় তিনি হঠাৎ স্ট্রোক করেন এবং সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়ার পর রাত ৯টা ৩৭ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার হটাৎ মৃত্যুর খবরে বৃহত্তর তিন পার্বত্য জেলা,চট্টগ্রাম ও ঢাকাসহ সারাদেশে তার ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
প্রসঙ্গত, এ.কে.এম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় রয়েছেন। তিনি ১৯৭৯ সালে প্রথম সাপ্তাহিক বনভূমি প্রতিষ্ঠা করেছিলেন।
এরপর ১৯৮৩ সালে দৈনিক গিরিদর্পণ প্রতিষ্ঠা করেন। ৪২ বছর ধরে তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব ছাড়াও তিনি দৈনিক ইত্তেফাকের রাঙ্গামাটি প্রতিনিধির দায়িত্বে ছিলেন বহু বছর। এছাড়াও তিনি বিবিসি,ভয়েজ অব আমেরিকা,এয়ামেনেষ্টি ইন্টারন্যাশনাসহ বিদেশী বিভিন্ন গগণমাধ্যমেও রাঙ্গামাটির প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি ছিলেন আমার এবং আমাদের সাংবাদিকতা পেশা জীবনের শিক্ষাগুরু। অমায়িক এ মানুষটাকে মহান স্রষ্টা বেহেশত নসিব করুক।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানাচ্ছি।
Post Views: 204




