চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় টমটম (ব্যাটারী চালিত) গাড়ি উল্টে গিয়ে নিচে চাপা পড়ে চালক মো. আশরাফুল ইসলাম (১৯) নিহত হয়েছেন।আজ বুধবার( ২৩ অক্টোবর) দুপুর ১২টায় চিরিঙ্গা-বদরখালী সড়কের কোরালখালী পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড কদ্দাছড়া এলাকার মাহমুদুল করিম এর ছেলে।

পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মেম্বার বাহাদুর আলম বলেন, আশরাফ দুপুরে বাড়ি ফেরার পথে সড়কের কোরালখালী এলাকায় সড়কের একটি টার্নিং পয়েন্টে টমটম গাড়িটি উল্টে যায়। এসময় চালক আশরাফ টমটমের নিচে চাপা পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।