বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে বান্দরবানে মানববন্ধন করেছে জেলা ছাত্রদল। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে শতাধিক নেতাকর্মী এ মানববন্ধনে অংশ নেয়।

বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব চনুমং মারমা, পৌর বিএনপি’র সদস্য সচিব মো. শফি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার নাথ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোরসেদ বিন ওমর, পৌর যুবদলের সদস্য সচিব মো. ফিরোজ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।

বক্তারা বলেন, মামলা করা হয়েছে। সেই মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। দেশের অবস্থা ভালো। আর আওয়ামী লীগের অবস্থা হচ্ছে খারাপ। ১৭ বছরের লুটপাটকারীরা এখনও এলাকায় রয়ে গেছে। তাদের অচিরেই গ্রেপ্তার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে বান্দরবানে মানববন্ধন করেছে জেলা ছাত্রদল।