চকরিয়া অফিস : চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে চলন্ত ট্রেনের ধাক্কায় আহত বন্যহাতি অবশেষে মারা গেছে।আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে ডুলাহাজারা সাফারী পার্কে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় হাতিটির মৃত্যু হয়। সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বিয়ষটি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার রাতে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় একদল হাতির পাল রেললাইন পার হতে গিয়ে একটি বন্যহাতি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্বদ্যিালয়ের চিকিৎসকরা ওই হাতিটির চিকিৎসা শুরু করেন। পরে হাতিটি রেলওয়ের একটি ক্রেন দিয়ে ট্রাকে তুলে সাফারী পার্কে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার বিকালে সাফারী পার্কে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়।
Post Views: 219




