নুরুল ইসলাম: লোহাগাড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় মারা গেছেন অজ্ঞাতনামা এক মহিলাসহ ২ জন। আজ সোমবার(০৯ নভেম্বর) সকালে পৃথক দূর্ঘটনা ঘটেছে লোহাগাড়া উপজেলা সদরের জমিদার পাড়া রোডের মাথা এলাকায় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে। অপর দূর্ঘটনাটি ঘটে উপজেলা চুনতি ইউনিয়নে।
স্থানীয়দের মতে, নিহত মহিলা ভবঘুরে। ঘটনার পর ঘাতক ট্রাক ও চালক আটক হয়েছে। হেফাজতে নেয়া হয়েছে দোহাজারী হাইওয়ে থানায়।
অপর দিকে, উপজেলার চুনতিতে হানিফ পরিবহনের দ্রুত গতির বাসের ধক্কায় প্রাণ হারিয়েছেন সমশুল আলম নামে এক বাইসাইকেল আরোহী। সোমবার বেলা ১১টায় চুনতি ডাক বাংলো রাস্তার মাথায় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে ঘটেছে এই দূর্ঘটনা। নিহত সমশুল আলম চুনতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের (চুনতি শাহ সাহেব গেটের পশ্চিম পাশ্বে) মৃত আব্দুল জলিলের পুত্র।
সূত্র মতে, চট্টগ্রাম শহরমুখী ঘাতক বাসটি একই মুখী বাই সাইকেল এর পিছনে ধাক্কা দেয়। এতে সাইকেল আরোহী ছিটকে পড়ে যায়। একই সাথে চাপায় পড়ে বাসের চাকায়। ফলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারায়। ঘটনার পর বাসটি সড়কের পাশে রেখে ঘটনাস্থল থেকে দ্রুত পালায় চালক। ফলে সড়কে চট্টগ্রাম ও কক্সবাজার মুখী বেশ কিছু যানবাহন আটকে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এতে যানবাহন চলাচল শুরু হয়।
চালককে গলা কেটে টমটম গাড়ি ছিনতাই
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড তৈয়বের পাড়ায় কিশোর গ্যাং এর একটি দল চালকের গলা কেটে টমটম ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত ৮ নভেম্বর রবিবার সন্ধ্যা রাতে এ দূর্ঘটনা ঘটেছে। ঘটনার পর টমটম চালক ৫৫ বছরের নুরুল আলমকে উদ্ধার করে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে আশংকাজনক অবস্থায় প্রেরণ করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে বড়হাতিয়া বায়তুশ শরফের উত্তরে ছিড়ামুড়া এলাকায়। টমটম চালক নুরুল আলম সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ড মাইজ পাড়া এলাকার মৃত কবির আহমদের পুত্র বলে জানা গেছে। তিনি ভাড়া নিয়ে ঘটনাস্থলে এসে ফিরার পথে এ দূর্ঘটনার স্বীকার হয়।




