নুরুল ইসলাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি অভায়ারণ্য এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হলো এক বন্যহাতি। গত ১৩ অক্টোবর, রবিবার রাত সাড়ে ৮টায় কক্সবাজার রেল লাইনে ঘটেছে এ দুর্ঘটনা।
চুনতি বণ্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ হোসাইন ঘটনার বিষয়ে নিশ্চিত করে জানান, এ হাতির পেছনের ডা পা ভেঙ্গেছে, আঘাত পেয়েছে মেরুদন্ড ও মাথায়। গুরুতর আহত এ বণ্যহাতির অবস্থা সংকটাপন্ন বলে মনে করেন তিনি।
কক্সবাজারের ডুলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটরিনারি অফিসার ঘটনার পরদিন আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল বেলা ঘটনাস্থলে পৌঁছে আহত বণ্যহাতির চিকিৎসা সেবা দিয়েছেন। চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে এবং আহত বণ্যহাতিটি ঘটনাস্থলে রয়েছে জানান তিনি।
রেঞ্জকর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানানো হয়েছে। জানা যায়, দুর্ঘটনার পূর্বে চুনতি অভয়ারণ্যে বিচরণরত ৬বন্য হাতির একটি দল রেল লাইনের ওপরে নির্মিত এ্যালিফেন্ট ওভার পাস দিয়ে পার হয়। এক পর্যায়ে প্রায় ১০ বছরের এ নারী হাতিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং দাঁড়ায় রেললাইনে। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় পড়ে যায় হাতিটি। দুর্ঘটনায় আহত হাতির চিৎকার শুনে ঘটনাস্থলে যায় চুনতি বণ্যপ্রাণী রেঞ্জের কর্মকর্তা ও কর্মচারীরা।
রেঞ্জকর্মকর্তা আরও জানান, কক্সবাজার ট্রেন যাতায়াতের পর এই প্রথম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।




