চকরিয়া অফিস: চিংড়ি ঘেরের পানিতে ডুবে কক্সবাজারের পেকুয়ায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (০৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার সদর ইউনিয়নের সিরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের সিরাদিয়া এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে আবু বক্কর (৬) ও নজরুল ইসলামের ছেলে নাজেম উদ্দিন (৫)। সম্পর্কে তাঁরা আপন চাচাতো-জেঠাতো ভাই।

নিহত শিশুর স্বজন ও পেকুয়া সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আযম খান বলেন, বিকেলে নিহতের বাড়িতে লোকজন জড়ো হয়। তাঁরা বাচ্চাদের খোঁজতে থাকে। আমিও সেখানে যাই। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু নাজেম উদ্দিনকে বাড়ির পাশে চিংড়ি ঘেরের পানিতে ভাসতে দেখি। অপরজনকে পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করি।

তিনি বলেন, গতকাল দুপুরে দুই শিশু ভাই উঠানে খেলছিল। কোন এক সময় খেলার ছলে বাড়ির পাশে নজরুল ইসলাম ও তাঁর ভাইদের চিংড়ি ঘেরের পানিতে পড়ে যায় তাঁরা। এসময় দুজনের মর্মান্তিক মৃত্য হয়। এদিকে দুই ভাইয়ের করুন মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

সদর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মো. মানিক দু’ভাইয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।