ঢাকা ব্যুরো: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এমপি’র সাথে আজ বুধবার (০৩ এপ্রিল)দুপুরে মতবিনিময় করেন আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) এর নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল হান্নান, এনডিইউ, পিএসসি, (অবঃ) আইওএফ মোঃ মাহতাবুল আমিন, মোঃ হাসিবুর রশীদ, বিশ্বজিৎ সাহা, মুশফিক মনজুর।

মতবিনিময়ে আন্তর্জাতিক ইনকামিং-আউটগোয়িং কলের পটভূমি, আইজিডব্লিউ সেক্টরের উত্থান, বর্তমানে আইজিডব্লিউ সেক্টর দেশের অন্যতম বৃহত্তম বৈদেশিক মুদ্রা আহরণকারী খাত, আইওএফ প্রতিষ্ঠার পর হতে সরকারের রাজস্ব আহরণ, ভবিষ্যতে আইজিডব্লিউ সেক্টরের ও আইওএফ এর প্রয়োজনীয়তা, প্রাসঙ্গিকতা বিষয় এবং এই খাতের মাধ্যমে আরো অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা আহরণর মাধ্যমে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করার মত বিষয়গুলো প্রাধান্য পায়।