তুরস্কের আনতালিয়ায় আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের ধারাবাহিকতায় বুধবার দুপুরে তিনি বিশ্ব নেতাদের লিডার্স সামিটে অংশগ্রহণ করেন এবং সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন বৈঠক সম্পন্ন করেন।
একই দিন স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করে জানান, জলবায়ু সম্মেলনের গ্রিন জোনে আয়োজিত এই নৈশভোজে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তার স্ত্রীসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
Post Views: 31




